• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছয় দফার প্রথম দফাই ভঙ্গ করেছেন শেখ হাসিনা: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:২৩
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:২৩

9669856 1

ছয় দফার প্রথম দফাই ভঙ্গ করেছেন শেখ হাসিনা: আলাল

নিউজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, শেখ মুজিবুর রহমানের ছয় দফার মধ্যে কি লেখা ছিল? প্রথম দফায় ছিল সমাজের সর্বস্তরের জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচিত হবে। আজ দেশের কোথাও জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হচ্ছে না। শেখ মুজিবুর রহমানের প্রথম ধারায় ভঙ্গ করেছেন শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

‌নেতাকর্মী‌দের উদ্দেশ্যে আলাল বলেন, ঘরে বসে অথবা ঘরোয়া পরিবেশে কোন প্রোগ্রামে আপনি নাম লেখালেন যুদ্ধের ময়দানে গেলেন না এতে কিন্তু দ‌লের আসল কর্মী হলেন না। আর বিজয় আসলে সবার সামনে থাকবেন এই চিন্তাটা যেন কেউ না করে। কেউ যদি ঘরে বসে থাকে রাস্তায় না যায় তাহলে সে তার বিবেকের সাথে যুদ্ধ করবে এবং দলের সাথে যুদ্ধ করবে।

তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়া মানে দেশের গণতন্ত্র মুক্তি পাওয়া। তার স্বাস্থ্যের উন্নতি হওয়া মানে দেশের মানবাধিকারের উন্নতি হওয়া। তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে পারি তাহলে বুঝতে হবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশে এখন চলছে আওয়ামী শাসন এই আওয়ামী শাসন আমরা চাই না, আমরা চাই ন্যায়ের শাসন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগ দেশের সাথে প্রতারণা করছে। গণতন্ত্র মানবাধিকারের সিটে-ফোটাও এরা রাখেনি। সুতরাং দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনার জন্য এদেরকে বিদায় করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও স্থানীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com