• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

মরহুম কে এম ওবায়দুর রহমানের বোনের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ২:১২
আপডেট: রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ২:১২

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এম এ আজিজের সহধর্মিনী ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ছোটোবোন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুর ফুফু এবং লন্ডন প্রবাসী বিএনপি নেত্রী তাসলিমা তাজের আম্মা মিসেস রহিমা আজিজ (৮২) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।তাঁর মৃত্যুতে পূর্ব লন্ডনে জাইমা পাঠাগারে ২৯,সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাজ্য মহিলাদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক , যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব , যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, বাপ্পি খান , বিএনপি নেতা জসিমউদ্দীন সেলিম, ফাইটস ফর রাইটস ইন্টারন্যাশনাল এর আহবায়ক মোহাম্মদ রায়হান উদ্দীন ,

আইনজীবি ফোরামের সহ সভাপতি এডভোকেট নাসরিন এবং সাবেক এক্সিকিউটিভ কাউন্সিলার আয়শা আক্তার,
যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম ও সিনিয়র নেত্রী রিতু রহমান, বন্যা আহমেদ , রেখা হুমায়ুন , সুমি ইসলাম, কানিজ ফাতেমা,লুনা সাবিরা,নাসরিন হক , যুক্তরাজ্য বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা আখতার সিমলা,লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা জামান,বিএনপি নেত্রী তাসলিমা তাজ সহ আরো অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম