• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ১২:৩১
আপডেট: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ১২:৩১

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

লন্ডনঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিরোধীদলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে গত ০২ অক্টোবর ২০২৩ সোমবার লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, এর অঙ্গ সংগঠন ও ইউকে ভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংগঠন।এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোঃ রায়হান উদ্দিন,
সহ সভাপতি আব্দুল গফ্ফার শাহীন ,শরীফ রানা ,সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরী, সহকারী সেক্রেটারি কামরুল হাসান রাকিব
মোঃ আমিনুল ইসলাম সফর,
মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ আলী,মোহাম্মদ তাজুল ইসলাম ,
শেরওয়ান আলী,সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ ,রুবেল আহমদ ,ফয়েজ আহমদ , আশরাফুল আলম
সহকারি আইন বিষয়ক সম্পাদিকা নাদিয়া ফাতেমা ,
ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রচার সম্পাদক মোঃ ফান্টু তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সহকারি তথ্য বিষয়ক সম্পাদক মোঃ কয়ছর রশীদ , অফিস সম্পাদক আলী উজ্জল ,মিডিয়া বিষয়ক সম্পাদক জবলুল আলম বিপুল অনলাইন বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া ,
সহকারী অনলাইন বিষয়ক সম্পাদক মাহফুজুররহমান খান
সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ,
জুবায়ের আহমদ সিদ্দিকি সুইট,ওহীদুল ইসলাম, নুরুল ইসলাম মাসুদ ,নাজমুল ইসলাম,
মো: শাহজাহান আহমদ,জাকিরুল ইসলাম,শারজুল ইসলাম ,জসীম , রুমান, রুহান তারিক ,
রেদওয়ান আহমদ ,সুহেল আহমদ
প্রমুখ। মিছিলটি
লন্ডনের হাইড পার্ক থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানকারী হোটেলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ডিক্টেটর হাসিনা, গো ব্যাক গো ব্যাক’, ইললিগাল প্রাইমমিনিস্টার, স্টেপ ডাউন স্টেপ ডাউন’, ‘জেল-জুলুম-হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’, ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলে ব্রিটেনের আকাশ-বাতাস।অনুষ্ঠানে বিরোধী দলগুলোর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মানবাধিকার কর্মী ও বাংলাদেশী কমুউনিটির বিপুল সংখক মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী বাকশালী নিশিরাতের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন মেনে নেয়া যায় না।এই সরকার গুম, খুন, নির্যাতন-নিপীড়ন, দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।এই অবস্থা চলতে দেয়া যায় না।অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।তারা বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল বিরোধীদলের নেতাকর্মীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্তি দেয়ার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com