• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া জরুরি: মেডিকেল বোর্ড

প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ১২:৫৮
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ১২:৫৮

 

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া জরুরি: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়া জরুরি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর এফ এম সিদ্দিক বলেন, ‘সিরোসিস জনিত প্রোটাল হাইপার টেনশন খালেদা জিয়ার প্রধান রোগ। আরও জটিল সব শারীরিক রোগে তিনি আক্রান্ত। বার বার বলা হয়েছে তার যা যা চিকিৎসা দেওয়া হচ্ছে- তা সাময়িক জীবন রক্ষা। ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সব পথ শেষ হয়ে যাচ্ছে। এখন বিদেশে নেওয়া জরুরি।’

তিনি বলেন, ‘তার লিভার সুস্থ করতে একটি পথ আছে- তা হলো লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশন প্রসিডিউর দরকার, যা বাংলাদেশে করা সম্ভব না। তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এবার বাসায় নেওয়ার মতো অবস্থায় আনা যাচ্ছে না। রক্তে ইনফেশন হচ্ছে। আমাদের হাতে আর চিকিৎসা নেই।’

১৭ জনের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভার সিরোসিসের কারণে হৃদরোগ এবং ফুসফুসের জটিলতায় ভুগছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে তিনি প্রায় দুই বছর কারাবন্দী ছিলেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা রয়েছে। ২০২০ সালের ২৫ মার্চ করোনা মহামারির শুরুতে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল। থেকে তার মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।


 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম