• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আ’লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়াদের একটা গ্যাং: রিজভী

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ১১:৪৪
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ১১:৪৪

78479D39 2E13 49E6 B317 57FA0B738D1C

আ’লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়াদের একটা গ্যাং: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় এরা মাফিয়াদের একটা গ্যাং বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ক্ষমতা হারানো ও অচিরেই সকল অপকর্মের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে সরকারের মন্ত্রীরা বেসামাল হয়ে গেছে। দিনে দুপুরে ঢাহা মিথ্যা কথা বলার হেডমাস্টার হাছান মাহমুদ এবং ওবায়দুল কাদেররা। কিভাবে মিথ্যাকে ঢেলে সাঁজাতে হবে তার হেডমাস্টার বর্তমান সরকারের মন্ত্রী এমপিরা।

সোমবার (৩০ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘একদিকে দলের সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থায় রাস্তায় নামিয়ে দিয়েছে অন্যদিকে গণমাধ্যমের সামনে সরকারের মন্ত্রীদের আবোল তাবোল বক্তব্যে সমালোচনার ঝড় বইছে।

তথ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ঢাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার জবাব দিতে গিয়ে তথ্যমন্ত্রী বলেছেন- ছাত্রদলের নেতাদের বয়স নাকি বাবা-চাচাদের মতো। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের চেয়ে ৩ থেকে ৫ বছরের ছোট ছাত্রনেতারা যদি চাচাদের মতো মনে হয় তাহলে ছাত্রলীগের নেতাদের কী ছাত্ররা দাদা বলে সম্বোধন করবে কি না শিক্ষার্থীরা জানতে চেয়েছেন।

রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ যেখানে দিশেহারা, গণমাধ্যমের হেডলাইন হয় যেখানে মানুষের চলা এখন দায়, সেখানে মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন মানুষের আয় ক্ষমতা ভালো, মানুষ চাইলে তিন বেলা মাংস খেতে পারেন। মন্ত্রীদের বক্তব্যেই স্পষ্ট হয়ে উঠেছে সরকারের দিন ঘনিয়ে এসেছে। এখন তারা জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতোমধ্যে রাজপথে নেমে পড়েছে। হামলা মামলা করে বিরোধী দল দমিয়ে রাথা যাবে না।

তিনি অভিযোগ করে বলেন, ‘ঢাবিসহ দেশজুড়ে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী তাণ্ডবের পর গতকাল বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা এবং গুলিবর্ষণ করা হয়। আগুন লাগিয়ে দেয়া হয় গাবতলীর বিএনপি অফিসে। হামলায় গাবতলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেসাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আহত ও গুলিবিদ্ধ হয়েছে। থানা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, গাবতলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, দুগাহাটা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিক হাসানসহ আরও অনেকে গুলিবিদ্ধ এবং পৌর যুবদলের সাবেক আহবায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদল নেতা আলামিন, যবদল নেতা সেলিম, আলিম, সিপন, শ্রমিক দল নেতা জুয়েল আহমেদসহ বহু নেতাকর্মীকে গুরুতর আহত করা ও পৌর যুবদল নেতা রনি’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতিবার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত কর্মসুচি পালনকালে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী।

রিজভী আরও বলেন, ‘গতকাল রবিবার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য জিঞ্জিরাস্থ কেরানীগঞ্জ বিএনপি’র প্রধান কার্যালয়ে প্যাকেটিং করার সময় (আনুমানিক রাত ৯ টায় সময়) আওয়ামী নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে বিএনপি’র কার্যায়ের সামনে স্টেজ ভাংচুর করে এবং ফেস্টুন, ব্যানার, পোষ্টার ছিরে ফেলে। পরবর্তীতে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে ব্যাপক ভাঙচুর চালায় এবং কার্যালয়ের ভিতরে নেতাকর্মীদের অবরুদ্ধ করে মূল ফটকে তালাবদ্ধ করে, এতে ৩০ জনের অধিক নেতাকর্মী গুরুত্বর আহত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com