• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রশাসনকে কব্জায় নিয়ে সারাদেশকে কারাগার বানিয়েছে সরকার : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:৫৬

 

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকেই কারাগার বানিয়ে ফেলেছে সরকার। নেতাকর্মীদের গণহারে গ্রেফতার এবং তাদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতনের কারণে দেশে চরম অস্থিরতা ও ভীতিকর অবস্থা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বলিষ্ঠ নেতা আমিনুল হকসহ চারজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ী থেকে বিশিষ্ট আর্টিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় দে রিপন এবং ঢাকা মহানগর বিএনপি নেতা শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ এক বিবৃতিতে রিজভী বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় হানাদার বাহিনীর ভয়ে এদেশের মানুষ যেমন ভীত সন্ত্রস্ত ছিল, ঠিক একইভাবে স্বাধীনতার ৫২ বছর পরেও অবৈধ আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়নে দেশে এক ভয়-ভীতির নৈরাজ্য তৈরি হয়েছে। নিশিরাতের সরকার গণতান্ত্রিক সকল আচার-আচরণকে সম্পূর্ণরুপে ধ্বংস করে দেশে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার শাসন বলবৎ রেখেছে। যে আশা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই আশা এখন নিষ্ঠুর সরকারের করাল গ্রাসে হতাশায় পরিণত হয়েছে। বিএনপিসহ বিরোধীদলগুলোর সভা-সমাবেশ-মিটিং- মিছিলের অধিকারকে কেড়ে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কার্যকর না করলে এদেশের জনগণের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া আপনাদের উপায় নেই।

বিবৃতিতে গ্রেফতারকৃত আমিনুল হক সহ নেতৃবৃন্দদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান রিজভী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম