• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নবিজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১০:৪৪
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১০:৪৪

9777874

নবিজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি মসজিদে নববীতে আসর ও মাগরিবের সালাত আদায় করেছেন।

রবিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মহানবির রওজা জিয়ারত করেছেন তিনি। জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতেই তিনি মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় আসেন।

রাতে বিমান যোগে তিনি মদিনা থেকে জেদ্দায় যাবেন। পরে সড়ক পথে মক্কা যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরাহ পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন।

রবিবার (৫ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরব আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে এটি আয়োজিত হচ্ছে।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার (নভেম্বর ৬) সন্ধ্যা ৬টায় জেদ্দার হিলটনে ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি।

জেদ্দার হিলটনে সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।

রাতে সেখানে প্রধানমন্ত্রী তার সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী আবার মক্কা যাবেন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন। স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com