বরিশাল প্রতিনিধি
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক হুইপ, সাবেক বরিশাল সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মজিবুর রহমান সরোয়ার সহ সকল রাজবন্ধীদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
আজ সোমবার (৬ নভেম্বর) সকাল সোয়া ১০ টায় নগরীর সার্কিট প্রাঙ্গন থেকে মহানগর ছাত্রদলের ১নং সহসভাপতি মুসফিকুর রহমান অভির নেতৃত্বে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে মিছিলটি বের হয়ে কয়েক স্পটে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।
অপরদিকে দ্বিতীয় দফায় বিএনপি সহ সমমনা দলের ডাকা ২ দিনের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে অবরোধের কোন প্রভাব পড়েনি বরিশালে। স্বাভাবিক রয়েছে জনগণের জীবনযাত্রা। সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার রুটের সব বাস চলাচল করছে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল প্রতিদিনের চেয়ে কম। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বানিজ্য, আদালত, শিক্ষা কার্য্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।












