• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

খালেদা জিয়ার বিচার ও চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে রেখেছে আয়ারল্যান্ড

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৮:৪৫
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৮:৪৫

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারকার্য নিয়ে সচেতন রয়েছে আয়ারল্যান্ড। ঢাকায় ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটি। আয়ারল্যান্ড বিএনপির নেতা হামিদুল নাসিরের পাঠানো এক চিঠির জবাবে এ কথা বলেছেন আইরিশ ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন।

মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি লরেন ক্রিস্টিয়ান তার হয়ে হামিদুল নাসিরের ওই চিঠির জবাব দেন। এতে তিনি আরও বলেন, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আইরিশ দূতাবাস বাংলাদেশের জন্যেও স্বীকৃত। তারা বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে। চিঠিতে বলা হয়, জাতিসংঘের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) প্রক্রিয়ার মাধ্যমে এবং নিজস্ব উদ্যোগেও আয়ারল্যান্ড বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম