• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিরপুরে ঢাবির বাসে আগুন

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৮:৫৪
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৮:৫৪

99B7317F 6A33 424D BEB6 15AA233B8C74

মিরপুরে ঢাবির বাসে আগুন

নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নাম্বার গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

প্রক্টর বলেন, ‘মিরপুরে যাতায়াত করা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের একটি পরিবহন বাসে আগুন দেওয়ার খবর এসেছে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এর আগে গতকাল রবিবার বিকেল চারটায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী’ নামের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় ক্ষয়ক্ষতি এড়িয়ে বাসের স্টাফরা অতিদ্রুতই আগুন নিভাতে সক্ষম হন।

এ দিকে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ওয়াশরুম থেকে দুটি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

জানা যায়, সকাল ১০টার দিকে ভবনের ১১০৬ নাম্বার রুমের ওয়াশরুমে নিরাপত্তা প্রহরী আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি প্রক্টরকে জানানো হলে কর্তৃপক্ষ শাহবাগ থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সকাল সাড়ে ১০টায় শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com