• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১০:০৯
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১০:০৯

985589699

আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা

বিনোদন ডেস্ক

কালো পোশাক পরে লিফট থেকে এক তরুণী বেরিয়ে আসছেন। পরনে কালো রঙের পোশাক হলেও সেটি দেখতে কুরুচিকর। বক্ষবিভাজিকা যেমন স্পষ্ট, তেমনই আবার শরীরের অন্যান্য স্পর্শকাতর অঙ্গও খানিকটা স্পষ্ট সেই পোশাকে।

সম্প্রতি এমনই আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভিডিওর তরুণীকে দেখে নেটিজেনরা বলছেন, এটি দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। যা নিয়ে মুহূর্তেই শুরু হয় নানা সমালোচনা ও চর্চা। কিন্তু ভিডিওতে থাকা ওই তরুণী কি আসলেই অভিনেত্রী রাশমিকা?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভিডিওতে থাকা পোশাকে বিভিন্ন সময় দেখা যায় রাশমিকাকে। কিন্তু সোশ্যালে ছড়িয়ে পড়া তরুণীটি রাশমিকা কি না- এ নিয়ে অবশ্য সন্দেহও রয়েছে অনেকের। এবার এ বিষয়ে কথা বলেছেন দক্ষিণী তারকা রাশমিকা।

জানা গেছে, ভিডিওতে থাকা তরুণী অভিনেত্রী রাশমিকা নয়। মূলত অন্য এক নারীর ভিডিওতে এডিটিংয়ের মাধ্যমে দক্ষিণী নায়িকার মুখ বসানো হয়েছে। এ খবর প্রকাশ্যে আসার পরই অপরাধীদের শাস্তি চেয়েছেন এ নায়িকা।

রাশমিকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক স্টোরিতে এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন। লিখেছেন, আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি খুবই ব্যথিত। এ ঘটনা আমার কাছে খুবই ভয়ের।

এ ঘটনা শুধু তার জন্যই নয়, ক্যামেরার সামনে যারা কাজ করেন তাদের জন্যও ভয়ংকর বলে জানিয়েছেন রাশমিকা। এ ব্যাপারে তিনি বলেন, ভাবতেই ভয় করছে, কীভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবীদের কাছে কৃতজ্ঞ; যারা আমাকে এই সময় সাপোর্ট করছেন।

তিনি আরো লিখেছেন, একবার ভাবুন, আমি যদি এই সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী হতাম। আমার তো মাথা কাজই করতো না যে, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব। আমাদের সবার এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা উচিত।

প্রসঙ্গত, সোশ্যালে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, মূলত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) অর্থাৎ কৃত্রিম মেধা ব্যবহার করে ভিডিওটি বিকৃত করা হয়েছে। এটি করেছেন জারা প্যাটলে নামের এক নারী। আর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com