• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে পিকেটিং

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ১:১২
আপডেট: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ১:১২

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।

বৃহস্পতিবার সকাল আটটায় উত্তরা- আশুলিয়া সড়কে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক মোস্তফা জামান, ওয়াকিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় রিজভী বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবি, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে। জোড় করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম