• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণভবনে প্রবেশ করছেন মনোনয়ন প্রত্যাশীরা

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৩:০৪
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৩:০৪

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতির সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।

রবিবার (২৬ নভেম্বর) সকালে গণভবনের প্রবেশ পথে তাদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন।

এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছিলেন, রবিবার দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্য থেকে ৩০০ প্রার্থী বাছাই করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম