• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গ্রামীণ বিউটি পার্লারের একসঙ্গে বউ সাজলেন অপু-দীঘি

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১০:৪৬
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ১০:৪৬

 

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অপুর সঙ্গে শিশু শিল্পী হিসেবে রুপালি পর্দায় দেখা গিয়েছে তাকে। এবার একসঙ্গে বধূ সাজলেন তারা।

তবে এটি বাস্তবে নয়, গ্রামীণ বিউটি পার্লারের ফটোশুটের জন্য বউ সাজতে হয়েছে তাদের। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস ও দীঘি।

সম্প্রতি শনির আখড়ায় গ্রামীণ বিউটি পার্লারের এই ফটোশুট করেন। অপু বিশ্বাস জানান, গ্রামীণ বিউটি পার্লারের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এখানকার কর্ণধার চায়না রহমানের মেকআপও অনেক সুন্দর। পরিবেশটাও দারুণ, সব মিলিয়ে ভালো লেগেছে।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু ও দীঘিকে নিয়ে ফটোশুট করেছি। এরা দুজনই আমার খুব কাছের মানুষ। ওদের নিয়ে সাচ্ছন্দ্যে কাজ করতে পারি। দারুণ শুট হয়েছে। বিশেষ করে গ্রামীণ বিউটি পার্লারের মেকআপের প্রশংসা রয়েছে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম