• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধ সমর্থনে ইয়াছিন-নাজমুলের নেতৃত্বে মিছিল

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৫৩
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৫৩

 

নিউজ ডেস্ক
বিএনপি ও সমমনা দলগুলোর সপ্তম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২৭ নভেম্বর) সকালে এই মিছিল বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার মো. নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জসিম উদ্দিন, জেড আই কামাল, ফয়সাল আহমেদ, আলাউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম মহসিন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, মাহবুব আলম ফরাজী, মোর্শেদ আলাম, মো. আসাদুজ্জামান আসাদ, মো. মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া।

সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, মহিরুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, যোগাযোগ সম্পাদক আবুল আলিম, সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম তুহিন সরকার, আমিন উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তরের সহ-দপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা আসলাম হোসেন, লিটন মোল্লা, সাঈদ, কায়েস প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম