• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে অবরোধ সমর্থনে তাঁতি দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৮:৩০
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ৮:৩০

9888585

বরিশালে অবরোধ সমর্থনে তাঁতি দলের বিক্ষোভ মিছিল

বরিশাল প্রতিনিধি

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করা সহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতা কর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে দেশব্যাপি অবরোধ কর্মসূচি সফল করার সমর্থনে বরিশালে দুপুরের পর থেকে বিচ্ছিন্নভাবে বরিশাল সদর উপজেলা ও বরিশাল দক্ষিণ তাঁতি দল, মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর ছাত্রদল ও ওয়ার্ড বিএনপি নগরীর বিভিন্নস্থানে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে বরিশাল দক্ষিণ জেলা তাঁতি দলের আহবায়ক এ্যাড. আনিসের নেতৃত্বে বরিশাল সদর উপজেলা তাঁতিদল নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি সিটি কর্পোরেশন মোড় হয়ে পুনরায় জজ কোর্ট এলাকায় শেষ করে।

এর পূর্বে দুপুরে মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে নগরীর বগুড়ারোডে মিছিল করে। এছাড়া একই এলাকায় মহানগর ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। অন্যদিকে মহানগর যুবদলের নেতা কর্মীরা হাসপাতাল রোড এলাকায় মিছিল করে। এছাড়া নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপি রুইয়ারপুল এলাকায় মিছিল করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com