• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৪:১৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৪:১৭

988878896

রাজধানীতে জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিল

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর মোড় ঘুরে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার ভয়ভীতি দেখিয়ে একতরফা নির্বাচনে অংশ নিতে বিরোধী দলের নেতাদের বাধ্য করার অপচেষ্টা করছে। এগুলো করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।

তিনি বলেন, সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে ১৯৭১ সালের মত শান্তিবাহিনী গঠন করেছে। আর সেই শান্তি কমিটির সদস্য গণতন্ত্রকামী জনগণকে অত্যাচারী বাহিনীর কাছে হস্তান্তরিত করছে। ইতিহাস যেমন শান্তিকমিটি ও রাজাকারদের ক্ষমা করেনি, বর্তমান শাসকগোষ্ঠী এই দোসরাও ক্ষমা পাবে না।

মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহআলম হাওলাদার, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিকসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com