• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরতালের সমর্থনে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৫:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৫:৪৪

988885896

হরতালের সমর্থনে যুবদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে তারা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা শাফায়েত রাব্বি আরাফ, শ্যামল আহমেদ রাসেল, কুদ্দুসুর রহমান বিপ্লব, মির্জা মামুন সহ শতাধিক নেতাকর্মী। এসময় মিছিল থেকে মহানগর উত্তর যুবদ‌লের তিনজন যুবদল নেতা আ‌টক হন।

এছাড়া হরতাল সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ ও কামরাঙ্গীরচর থানা যুবদল, সবুজবাগ থানা যুবদল, সুত্রাপুর থানা যুবদল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com