• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনে নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পাশে বিএনপি

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৭:০২
আপডেট: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৭:০২

9601

আন্দোলনে নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পাশে বিএনপি

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনে সারাদেশে নিহত ও কারাবন্দি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে নির্যাতিত পরিবারকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানা গেছে।

963

সংগঠনের নেতাকর্মীরা জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের নির্যাতনে নিহত কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান সাকিবরের পরিবার, মহাসমাবেশে পুলিশের গুলিতে নিহত শামিম মোল্লা, ২৯ অক্টোবর হরতালে কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী রেফায়েত উল্লাহ্‌, ছয়সুতি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক বিল্লাহ হোসেনের পরিবারসহ আরও বেশ কয়েকটি পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে।

২০১২ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে বিএনপির নিহত, গুম নেতাকর্মীদের তথ্য সংগ্রহ এবং ওইসব পরিবারকে দলের পক্ষ থেকে খোঁজখবর কার্যক্রম চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com