• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুদ্ধ ঘোষণা হবে কাল, কার উদ্দেশে বললেন মাহি

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫১
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫১

899969

যুদ্ধ ঘোষণা হবে কাল, কার উদ্দেশে বললেন মাহি

অনলাইন ডেস্ক

যুদ্ধ ঘোষণার হুশিয়ারি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মাহি লিখেছেন, ‘যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’ তবে এমন হুশিয়ারি কাকে উদ্দেশ্য করে বলেছেন তা উল্লেখ করেননি এই চিত্রনায়িকা।

অভিনয় ছাড়াও নানা কারণে আলোচনায় থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রুপালি পর্দার জীবনে বিরতি দিয়ে বর্তমানে তিনি রাজনীতির মাঠেই বেশ সরব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কেনেন মাহিয়া মাহি। কিন্তু এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান। মনোনয়ন না পেয়ে মনও খারাপ হয় তার, তবে হাল ছাড়েননি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে লড়বেন ঢাকাই সিনেমার এই নায়িকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে লড়ছেন মাহি। জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে ‘শারমিন আক্তার নিপা’।

মনোনয়নপত্র তুলে মাহিয়া মাহি বলেন, আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চেয়েছিলাম। এজন্য মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারাও মনোনয়ন পাওয়ার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখানে আমার কোনো খারাপ লাগার বিষয় নেই। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাচ্ছি।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি, যাতে বিশ্ববাসী দেখে। আশা করছি, এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com