• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫৬
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৫৬

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধের প্রথম দিনে আজ রবিবার (৩ ডিসেম্বর) সকালে মগবাজারে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ আলী, কেন্দ্রীয় সদস্য মোঃ সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সদস্য ইমরান হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক রাহাত হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, রিমু হোসেন, শাহানাজ পারভীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা ফরিদুল ইসলাম হৃদয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর ৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন, মোহাম্মদপুর থানা’র ৩২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ রাজু, ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবাব রাব্বি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আব্দুল্লাহ আল মামুন, বোরহান উদ্দিন কলেজ ছাত্রদলের ছাত্রনেতা আমান উল্লাহ আমান, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com