• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অবরোধ সফলে রাজধানীতে ছাত্রদলের মিছিল

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৬
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৬

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। সংক্ষিপ্ত মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দিদের মুক্তির দাবি জানান। এছাড়া সরকার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ আলী, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম