• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

টসে জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৪
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৪

978584

টসে জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে টাইগারদের ছেড়ে কথা বলবে না প্রোটিয়া নারীরা। অন্যদিকে ফর্মে থাকা জ্যোতিরাও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া। স্বাভাবিকভাবেই ম্যাচটি যে রোমাঞ্চকর হতে যাচ্ছে সেটি বলাই বাহুল্য।

রবিবার (৩ ডিসেম্বর) বেনোনির উইলোমোর পার্কে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। ইতোমধ্যে তিন ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে।

২০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশের নারীরা। যেখানে প্রোটিয়াদের ১০ জয়ের বিপরীতে টাইগ্রেসদের জয় মাত্র ১ ম্যাচে।

বাংলাদেশ এগিয়ে থাকবে অন্য একটি জায়গায়। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মণ্ডল, মারুফা আক্তার, শামীমা সুলতানা ও শরিফা খাতুন।

দক্ষিণ আফ্রিকা দল: তাজমিন ব্রিটস (অধিনায়ক), অ্যানেকে বস্ক, অ্যানেরি ডার্কসেন, সান লুস, ডেলমি টাকার, নন্দুমিসো শাঙ্গেস, এলিজ-মেরি মার্কস, মিকি ডে রাইডার, মাসাবা ক্লাস, তুমি সেকুখুন ও ননকুলুলেকু ম্লাবা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com