• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩৮ বৈধ ৭টি মনোনয়ন বাতিল

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৮:১১
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৮:১১

98859

নারায়ণগঞ্জে ৫টি আসনে ৩৮ বৈধ ৭টি মনোনয়ন বাতিল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ টি আসনে জমাকৃত ৪৫ টি মনোনয়ন পত্রের মধ্যে যাচাই-বাছাই করার পর ৭টি মনোনয়ন বাতিল করে ৩৮টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। আলোচিত প্রাথীদের মধ্যে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও তৃণমুল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী গাজী গোলাম দস্তগীর ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান ভুইয়া (স্বতন্ত্র) মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) ছেলে গোলাম মর্তুজা গাজী (স্বতন্ত্র) মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (স্বতন্ত্র) মো. সাইফুল ইসলাম (জাতীয় পার্টি) মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র) একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ) বৈধ। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আফাজউদ্দিন মোল্লার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জের-২ (আড়াইহাজার) আসনে ৬ জনের মধ্য আওয়ামীলীগ মনোনিত নজরুল ইসলাম বাবু এমপি ও জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন, আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি) শাহজাহান (জাকের পার্টি) বৈধ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম ও মামুন দিদার দুই জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ১৩ জনের মধ্যে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ আসনের সাবেক এমপি আবদুল্লা আল কায়সার হাসনাত ও জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা এমপি, মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ) এরফান হোসেন (স্বতন্ত্র) মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র) মো. আরিফ (মুক্তিজোট) আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ আসনের সাবেক এমপি আবদুল্লা আল কায়সার হাসনাত এর স্ত্রী রুবিয়া সুলতানা (স্বতন্ত্র) এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র) বৈধ ও বাংলাদেশ কংগ্রেস পার্টিও সিরাজুল হক ও জাকের পার্টির প্রার্থী মোঃ জামিল মিজির মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ জনের মধ্যে আওয়ামীলীগ মনোনিত শামীম ওসমান এমপি, সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ) মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি) মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি) ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি) সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি) হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস) এ ৯ জন প্রার্থীরা বৈধ ঘোষনা করা হয়। ২জন স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম ও কাজী দেলোযার হোসেন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সেলিম ওসমান এমপি এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ) মোর্শেদ হাসান (জাকের পার্টি) আব্দুল হামিদ ভাষানী ভ‚ইয়া (তৃণমূল বিএনপি) ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)। সহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এ আসনে ৫ জনই মনোনয়ন জমা দিয়েছিলেন। এ আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।
উল্লেখ্য, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com