• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৭:৫৫
আপডেট: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৭:৫৫

886F03AE F8A4 4134 B784 F69F37A94B2D

খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে সিসিইউতে নেয়া হয় বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে চিকিৎসা দিতে গত ২৫ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসে। তাদের নেতৃত্বে ২৬ অক্টোবর খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে গত ২৭ অক্টোবর দিবাগত রাতে দুইজন এবং ২৮ অক্টোবর অন্যজন চলে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com