• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রধানমন্ত্রীর সন্দেহ নিয়ে যা বললেন জাপা মহাসচিব

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৭:২০
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৭:২০

 

নিউজ ডেস্ক
মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন এবিষয়ে আমার কথা বলার সুযোগ নাই। আমাদের বিশ্বাস করেন কি না, করবেন কি না এটা ওনার বিষয়। আমি শুধু বলবো, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই আসছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসে নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার বনানীস্থ জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মহাসচিব আরও বলেন, আমরা একটা জিনিসই চাইছি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। বিশ্বাস, অবিশ্বাসের বিষয় না। ভোট সুষ্ঠু হলে আমরা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছি। সমঝোতার বিষয় জানি না। আমরা শুধু সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। আজকে বা কালকেও আলোচনা আছে।

তাদের সাথে আমাদের যোগাযোগ আছে।
তিনি বলেন, পশ্চিমারা যা চায় বাংলাদেশের মানুষও তা চায়। যদিও আমরা চাই না বাইরের কেউ কথা বলুক। কিন্তু তাদের কথা বলার সুযোগ আমরাই করে দিয়েছি। কিন্তু তাদের বক্তব্যটা সঠিক। আমরাও চাই যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। এই দাবির কারণে নির্বাচন কমিশন ও শাসকদলের সঙ্গে বৈঠক করছি।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বিষয়ে তিনি বলেন, তার জন্য মনোনয়ন ফরম রেখেছিলাম কিন্তু তিনি নেননি। তিনি নির্বাচনে এলে ভালো হতো। তবে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন। কিন্তু গেছেন কি না আমার জানা নাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম