• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সরকার পতনের আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে’

প্রকাশ: রবিবার, ৫ জুন, ২০২২ ১১:২৫
আপডেট: রবিবার, ৫ জুন, ২০২২ ১১:২৫

E34EAA94 69A9 4F98 B837 296832C81CAB

সরকার পতনের আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিরোধী ও বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের প্রধান অংশীদার। বিরোধী দলের যে রাজনীতি এই রাজনীতিটা ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। সরকার পতনের আন্দোলন একটু ভিন্ন। বিরোধী দলের যে আন্দোলন সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা জনগণের মধ্যে চলে গেছে। এখানে বিএনপি কী ভূমিকা নেবে জানি না। তবে বিএনপি সরকার পতনের আন্দোলনের সাথে সম্পৃক্ত। তাই বিএনপিকে নেতৃত্ব দিতেই হবে।

রবিবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা অনেক সফল। একদিনে কোনো ফলই রাজনীতিতে আসে না। এটা পর্যায়ক্রমে সামনের দিকে এগোতে থাকে। পৃথিবীর কোন দেশে ফ্যাসিস্ট সরকার গণআন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি। শুধু সময়ের প্রয়োজন হয় এই সরকারও টিকতে পারবে না। এই সরকার পতনের আন্দোলনে মানুষ আত্মিকভাবে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, রাজনীতিকে বুকে ধারণ করে সাংগঠনিক শক্তি দিয়ে সেই আন্দোলনে এগিয়ে যেতে হবে। এতে আমরা অবশ্যই সফল পাবো।

প্রধান নির্বাচন কমিশনারের কথা তুলে ধরে তিনি বলেন, সিইসি বলেছেন নির্বাচন আর রাতে হবে না, দিনেই নির্বাচন হবে। রাত্রে যে নির্বাচন হয়েছে সেটা সিইসি বলেই দিল। সেই নির্বাচনকে ভিত্তি করেই আজকের সরকার অবৈধভাবে দেশ পরিচালনা করছে। এই সরকার সাংবিধানিক সরকার নয়।

আগামী নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমরা চাই রাত্রে নির্বাচন নয় দিনের নির্বাচন হবে। সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হতে হবে।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমান জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। গ্রামে একটি থানাতে যে মুক্তিযোদ্ধা ছিল একটা শহরে তত মুক্তিযুদ্ধা ছিল না। অথচ স্বাধীনতার পরে তাদের ভাগ্য আর ফিরল না। তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার মধ্যে ছিল না। জিয়াউর রহমান তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই পরিকল্পনা নিয়েছিলেন।

এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংবাদিক নেতা আব্দুল কাদের গণি চৌধুরীসহ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com