• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রোববার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সিইসি

প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৩
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৩

 

নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্বপালন নিয়ে অবহিত করতে এ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচনে সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবেন তা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে এসময়। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। এরপর চূড়ান্ত হবে বাজেটও।

এরই মধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।’

এর আগে গত ৯ নভেম্বর নির্বাচনের প্রস্তুতির সবশেষ অবস্থা জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম