• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৬
আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৬

988589

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ‘স্বাধীনতা ও মহান বিজয়ের অর্ধশতাব্দী অতিক্রান্ত হলেও সাম্যের পরিবর্তে বৈষম্য, ন্যায়বিচারের পরিবর্তে অবিচার, আইনের শাসনের পরিবর্তে জুলুমবাজি এবং গণন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাতন্ত্র জাতির ঘাড়ে চেপে বসেছে।’

রোববার ঢাকার একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মো: শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইনসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের বিচ্যুতির কারণেই আইনের শাসন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। মূলত, ইসলাম ও ইসলামী মূল্যবোধই হচ্ছে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবজ। কিন্তু শাসকগোষ্ঠী বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে জাতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতনের কোনো বিকল্প নেই।’

তিনি সরকারের পতন ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন জোরদার করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com