• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বিচারপতিদের নিয়ে আপত্তিকর বক্তব্য করায় নুরকে হাইকোর্টে তলব

প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৭:৪৪
আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৭:৪৪

বিচারপতিদের নিয়ে আপত্তিকর বক্তব্য করায় নুরকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুরুল হক নুর। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা জানান, হাইকোর্ট নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে তলব করেছেন।