• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিসবাহ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ড. মোমেন

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ১২:০৬
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ১২:০৬

9888589

মিসবাহ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ড. মোমেন

প্রেস বিজ্ঞপ্তি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে।

মঙ্গলবার সকালে তিনি সকাশে নগরীর ফাজিলচিসস্থ সিরাজ উদ্দিনের বাসভবনে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী সস্ত্রীক বাড়ীতে এসে পৌছলে মিসবাহ উদ্দিন সিরাজ তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগের প্রতি তাঁর আনুগত্য দেখিয়ে এবং আমাকে ও আমার পরিবারের প্রতি সন্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই কৃতজ্ঞতাবোধ থেকে তাকে ধন্যবাদ জানাতে আজকে আসা।

তিনি আরো বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করেছেন। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু কখনো আদর্শচ্যুত হননি বরং নৌকাকে শক্তিশালী করতে, জয়যুক্ত করতে সারাজীবন কাজ করেছেন। আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে আমরা একসাথে কাজ করব।

আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। তাই ব্যক্তিস্বার্থে নৌকার বিপক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিতে চাইনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ড. আব্দুল মোমেনকে নৌকার প্রার্থী করেছেন। তাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমরা আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে একসাথে পথ চলব।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মিসবাহ উদ্দিন সিরাজের সহধর্মিনী হেলেন বেগম, সহোদর সাংবাদিক মো. শফিউল ইসলাম শফি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত করর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com