• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৬ জুন, ২০২২ ১২:৫৭
আপডেট: সোমবার, ৬ জুন, ২০২২ ১২:৫৭

A2615F9C D07D 4BF2 A1CB A2D63EDCFE16

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে কারো কোনো দায় থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৬ জুন) বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের খোঁজ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনা তদন্ত করে যাদের অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডে বিস্ফোরণে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ৪১ জন মারা গেছে বলে জানা গেছে। তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে।

এসময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুদ্দিনসহ সেনা, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com