• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১ জানুয়ারি বই উৎসবে ইসির সম্মতি

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:২৫
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:২৫

963 8

১ জানুয়ারি বই উৎসবে ইসির সম্মতি

নিউজ ডেস্ক
১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসব আয়োজনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।

ইসি জানায়, অন্যান্য বছরের মতো ২০২৪ সালের ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারাদেশে নতুন পাঠ্যবই বিতরণ উৎসবে সম্মতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমে সম্মতি দিলে এটা অব্যাহত থাকবে।

শুধু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি দিয়েছে।

এদিকে একই মাসে, অর্থাৎ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, এখন চলছে প্রার্থীদের প্রচারণা, যা শেষ হবে ৫ জানুয়ারি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com