• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সাঈদ

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৯
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৯

9888596 3

নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সাঈদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। এর আগে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সাঈদ বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-৫-এ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু ইতোমধ্যে আপনারা সবাই দেখছেন ব্রাহ্মণবাড়িয়া-৫-এর নির্বাচন বর্তমানে নৌকা, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএমএন এবং সুপ্রিম পার্টির প্রার্থীদের পদচারণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই দায়িত্ব। ওই কারণে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি। আপামর জনতার সাথে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, কোনো ভয়-ভীতি বা দলীয় চাপের মুখে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। দলকে ভালোবাসি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতিতে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে আমার। ওই কারণেই দলের সাথেই থাকতে চাই।

মনোনয়নপত্র প্রত্যাহার করেছি মানেই দূরে চলে যাচ্ছি তা নয়, এলাকার মানুষের পাশে অবশ্যই থাকব। আসন্ন নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, জাতীয় পার্টির মোবারক হোসেন দুলু, ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: জামাল সরকার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুস, তৃণমূল বিএনপি মুফতী হাবিবুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com