• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১২:০৩
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১২:০৩

বড়দিন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

নিউজ ডেস্ক
বড়দিন উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে।

তিনি বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার সাথে আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

আইজিপি রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রাল পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আর্চ বিশপ বিজয় এন দি ক্রুজ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অশুভ পরিকল্পনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে নাশকতাকারীরা প্রকাশ্যে নির্বাচনবিরোধী কোন কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, রেলওয়েতে নাশকতা প্রতিরোধে কৌশলগত ও গুরুত্বপূর্ণস্থানে সিসিটিভি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com