• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জরিমানা গুনলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৬
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৬

 

বিনোদন ডেস্ক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিনেত্রী ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রচারণার সময় অতিরিক্ত মাইক ব্যবহার করার কারণে তাকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লা পাড়া বাজারে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত তাকে জরিমানা করেন।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক মাহিকে জরিমানা করা হয়। এই আইন অনুযায়ী প্রচারণার সময় সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। তবে সম্প্রতি গোল্লা পাড়া বাজারে প্রচারণার সময় তিনি ৭টি মাইক ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এ কারণেই মাহিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাহিয়া মাহিকে শোকজ করা হয়েছিল। ১৭ ডিসেম্বর বেলা ১১টায় মাহিকে তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম