• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ: নানক

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৩৭
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ২:৩৭

 

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না কারণ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজ নির্বাচনী জনসংযোগ এর আগে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ড লালমাটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার এই প্রার্থী।

এ সময় নানক বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতামূলক হবে। বিএনপি জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিন্তু কোন লাভ হবে না। দেশের জনগণ কেন্দ্রীয় গিয়ে ভোটদানের মধ্যদিয়ে অপশক্তিকে রুখে দিবে।

এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এ নেতা বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিত মূলক। তাই নির্বাচনের প্রতিযোগিতায় প্রার্থীদের সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান নানক।

এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ১৩ আসনের বর্তমান সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম