• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৫ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষ ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৭
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৭

988858 12

১৫ বছরে সম্পদ বৃদ্ধিতে শীর্ষ ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন গত ১৫ বছরে সম্পদ বেড়েছে এমন শীর্ষ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এদের মধ্যে ৮ জনের তথ্য দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তাওহিদুল ইসলাম।

নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য তুলে ধরা হয়।

সম্পদ বৃদ্ধিতে শীর্ষ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে ৮ জন হলেন–

১. সাধন চন্দ্র মজুমদার — মন্ত্রী — খাদ্য মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৬৩৫০.১৮ শতাংশ

২. মো. জাকির হোসেন — প্রতিমন্ত্রী — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২৮৫৮.০৬ শতাংশ

৩. গোলাম দস্তগীর গাজী — মন্ত্রী — বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২৭০৩.৯৭ শতাংশ

৪. ইমরান আহমদ — মন্ত্রী — প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বস্ত্র ও পাট মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ২১৭৯.৯৯ শতাংশ

৫. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন — মন্ত্রী — শিল্প মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৯৮২.৩০ শতাংশ

৬. জাহিদ মালেক — মন্ত্রী — স্বাস্থ্য মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৭৮৩.২৬ শতাংশ

৭. কামাল আহমেদ মজুমদার — প্রতিমন্ত্রী — শিল্প মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ৪৯৩.৯৪ শতাংশ

৮. জাহিদ আহসান রাসেল — প্রতিমন্ত্রী — যুব ও ক্রীড়া মন্ত্রণালয় — সম্পদ বৃদ্ধির হার ১২৯.৯৫ শতাংশ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com