• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ২:২৫
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ২:২৫

98885696

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রহসনের একতরফা নির্বাচন দেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নিবেনা। আওয়ামী লীগ ক্ষমতার সার্থে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ৭ জানুয়ারীর ভাগবাটোয়ারার ডামি নির্বাচন গণতন্ত্রকামী জনগণ বর্জন করতে প্রস্তুত রয়েছে। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল হয়ে ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com