• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাঙালির মুক্তিই বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য ছিল: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৭:৪৫
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৭:৪৫

বাঙালির মুক্তিই বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য ছিল: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান সৃষ্টির পর পশ্চিম পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা থেকে বাংলার জনগণকে মুক্তি দিতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনের লক্ষ্যই ছিল বাংলার জনগণকে এ পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া।

তিনি বলেন, বাঙালি জাতিগোষ্ঠীকে একটি মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা সব সময়ই বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ছিল ।

মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।