• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদল নেত্রীদের লিফলেট বিতরণ

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৮:০১
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৮:০১

9888569

অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদল নেত্রীদের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেত্রীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) ছাত্রদলের নেত্রীবৃন্দ ইডেন মহিলা কলেজ থেকে শুরু করে চাঁদনী চক, গাউছিয়া এবং নিউমার্কেট এলাকায় বিভিন্ন মার্কেট এবং বিপনী কেন্দ্রে লিফলেট বিতরণ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনের নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সায়রা চন্দ্রা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জিলা মাদবর রিমি, কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাধিকা তামান্না রেমি, বেগম বদরুন্নেসা কলেজ ছাত্রদল নেত্রী মাইশা তাবাসসুম, অনামিকা আক্তার, নামিরা হুসাইন, ইডেন কলেজ ছাত্রদল নেত্রী বাবলি আক্তার সীমা, মাকসুদা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেত্রী ফারিয়া আক্তার, মহানগর উত্তর ছাত্রদল নেত্রী ফাইজু ফয়েজ নিধু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com