• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোট বর্জনের গর্জন গাড়ির হর্ণে হারিয়ে গেছে’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:২২
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:২২

ভোট বর্জনের গর্জন গাড়ির হর্ণে হারিয়ে গেছে’

নিউজ ডেস্ক
বিএনপির ভোট বর্জনের তর্জন-গর্জন কেউ শুনেনি, সেটি গাড়ির হর্ণের মধ্যে হারিয়ে গেছে। তারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ ভীত হয়নি। পুরোপুরিভাবে নির্বাচনমুখী। তাদের অনেক কর্মী-সমর্থকরা নির্বাচন করতে উন্মুখ। বিভিন্ন দলের সাথে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বরেণ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন বর্জন করার জন্য যাদের দরজায় ধর্না দিত, এখন সেসব দরজা তাদের জন্য বন্ধ। তাদের নির্বাচন বর্জনের আহ্বানে কারও কোনো সাড়া নেই। এখন লিফলেট বিতরণ শুরু করেছে। এতেও কারও কোনো সাড়া নেই।

তিনি বলেন, সমগ্র দেশে নির্বাচনী ঝড় বইছে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিশ্ববাসীও এই নির্বাচনকে গ্রহণ করেছে। তারা নির্বাচনকে গ্রহণ করার কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজার্ভার পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ওয়াআইসি পাঠিয়েছে, সার্কভুক্ত দেশগুলো পাঠিয়েছে এবং পাঠাচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের একটি বড় টিম আগামী ৫ তারিখ দেশে আসবে। বিভিন্ন সিভিল স্যোসাইটির বড় একটি বেসরকারি টিম দেশে আসবে।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের বিরুদ্ধে লিফলেট বিতরণ, চোরাগুপ্তা মিছিল করা হয় এগুলো নজরে এনে কমিশন ব্যবস্থা গ্রহণ করবেন। কমিশন ইতোমধ্যে তাদের শক্তি, দৃঢ়তা, সক্ষমতা প্রকাশ করেছেন। তারা বাংলাদেশের বেশিরভাগ ওসি’কে ট্রান্সপার করেছেন, ইউএনও ট্রান্সপার করেছেন। এগুলোর মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, জনগণের ব্যাপক অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যে দৃঢ়তা প্রকাশ করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল, ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com