• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার জনগণকে প্রতিপক্ষ মনে করছে: সমমনা জোট

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:৩১

সরকার জনগণকে প্রতিপক্ষ মনে করছে: সমমনা জোট

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ বরাবরই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ সরকার জনগণকে সবসময়ই প্রতিপক্ষ মনে করে।

তিনি বলেন, যে দল জনগণের পক্ষে অবস্থান নেয়, সে দলের প্রতি চলে নিষ্ঠুর অত্যাচার। বর্তমান প্রধানমন্ত্রীর পিতার শাসনামলেও জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিলো আওয়ামী লীগ। যার কারণে এ দলের বিরুদ্ধে সৃষ্টি হয়েছিলো জাসদ। শুধুমাত্র জনবিরোধী তৎপরতার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে।

ফরহাদ বলেন, জনগণ প্রহসনের ভোট মানে না। সারাদেশের মানুষের কাছে এই ডামি নির্বাচন হাস্যরসে পরিনত হয়েছে। দেশের ইতিহাসে ৭ জানুয়ারির নির্বাচন ডামি নির্বাচন হিসেবে লিপিবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিজয়নগর পানির টাংকি থেকে শুরু করে বিজয়নগর মোড় ঘুরে পল্টন মোড় এসে লিফলেট বিতরণ শেষ করে জোট নেতারা।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সহসভাপতি আবু রায়হান, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এনপিপির সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com