• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গোয়েন্দা প্রধানের বক্তব্যে মনে হচ্ছে তিনি আ.লীগের গডফাদার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৪

988885 9

গোয়েন্দা প্রধানের বক্তব্যে মনে হচ্ছে তিনি আ.লীগের গডফাদার

নিউজ ডেস্ক
গোয়েন্দা প্রধানের বক্তব্যে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের গডফাদার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি’র বিরুদ্ধে যে বক্তব্য যুবলীগ-ছাত্রলীগ আওয়ামী লীগের নেতারা রাখছে, সেই রকম বক্তব্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাখছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে অপবাদ দিয়ে অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে। গোয়েন্দা বিভাগের প্রধান যেভাবে বক্তব্য রাখছেন তাতে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের গডফাদার, কোন অঞ্চলের আওয়ামী লীগ বা যুবলীগের ভয়ংকর নেতা।

এরা বিএনপি’র নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে, মিছিলে যেভাবে হামলা করছে, এদেরকে আইন-শৃঙ্খলা বাহিনী না বিএনপির উপর বল প্রয়োগকারী সংস্থা বলা উচিত। এগুলো করা হচ্ছে, কারণ একজন ব্যক্তিকে অবৈধভাবে ক্ষমতায় রাখা নিশ্চিত করার জন্য। বাংলাদেশের গণতন্ত্র এখন আন্ডার ওয়াচ, বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের নজরদারির মধ্যে বন্দী আছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এদেশের জনগণ খুবই অভাগা, লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা পেয়েছিল, সেই দেশের মানুষ এখন গণতন্ত্র ভোগ করতে পারছে না। এমন একটা শাসক দেশ পরিচালনা করছে যারা জনগণের কথা চিন্তা করে না শুধু নিজেদের নিজের গোষ্ঠীর কথা চিন্তা করে। এই সরকার সবকিছু হাতের মুঠোয় নিয়ে যখন যা ইচ্ছা তাই করছে।

নাশকতাকারীরা ক্ষমতাসীন দলের লোক দাবি করে বিএনপি’র এই মুখপাত্র বলেন সবকিছু ওয়াচডক, সবকিছু আপনারা (সরকার) নজরে রাখছেন। এরমধ্যে বিএনপি নাশকতা করবে? কে নাশকতা করছে সবকিছু প্রমাণিত। নাশকতাকারীকে পুলিশ হাতেনাতে ধরছে যখন দেখছে সে আওয়ামী লীগের নেতাকর্মী তখন তাদেরকে ছেড়ে দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা সাজানো হচ্ছে। এগুলো তো আমরা ১২-১৪,১৫ সালের আন্দোলনগুলোতে দেখেছি। এখন সেটাই চলছে।

রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আওয়ামী লীগ এদেশে বাকশাল কায়েম করার চেষ্টা করেছে। মাঝখানে করতে না পারলেও এখন একদলীয় শাসন একনায়কতন্ত্র করতে চাচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন এদেশের জনগণ তাদের স্বাধীনতা ফিরিয়ে আন্দোলন তাদের কর্তৃত্ব ফিরিয়ে আন্দোলন করছে তারাই দেশের মালিক সেই মালিকানা ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন করছে।

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করার পর অমানবিক নিপীড়ন নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক খোরশেদ আলম সোহেল এবং কৃষকদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ-যাদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা সাজানো অভিযোগ করা হয়েছে।

এই নিপীড়ন নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না। আজকে সব ধরনের গুম খুনের সঙ্গে সরকারের লোকজন জড়িত। সবই হচ্ছে সরকারের নির্দেশে। বগুড়ায় দুজন নেতাকে ইতিমধ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই আছে। কিন্তু তাদের কোনো সন্ধান দিচ্ছেনা।

নির্বাচন ইস্যুতে কোনো বিশৃঙ্খলা সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে- গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরাও কিন্তু সংবিধান পড়েছি। ওটাতে হিব্রু ভাষায় লেখা নেই। সুতরাং আপনারা নিজেরাও সংবিধান ভালোভাবে পড়ুন। দেশের ইতিহাস জানুন।

এতোই যদি সংবিধান প্রীতি আপনার বা আপনার সরকারের থাকতো তাহলে ফখরুদ্দিন-মঈন উদ্দিনের অধীনে নির্বাচন কেনো করলেন? সেখানে তো সংসদ ভেঙে তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা বলা ছিলো। কিন্তু তারা কেনো দুই বছর ক্ষমতায় থাকলো? আপনারা তাদের অধীনেই মাস্টারপ্ল্যানের নির্বাচন করে ক্ষমতায় এসেছেন। যা পরে সরকারের নিকটজনরাই স্বীকারোক্তি দিয়েছেন।

সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট গ্রেফতার ১২০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ৪টি, মোট আসামী ৩৩৭ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ১৫ জনের অধিক নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com