• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:৫১

9888887

সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের সাবেক নেতারা।

দ্বিতীয় দফায় কর্মসূচির তৃতীয় দিনে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফকিরাপুল প্রধান সড়ক ও কাঁচাবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান, শোয়েব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, আশরাফুর রহমান বাবু, জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, কোয়েল হোসেন। নির্বাচন বর্জনের আহ্বানে ফকিরাপুলে সাবেক ছাত্রদল নেতাদের গণসংযোগ নির্বাচন বর্জনে যাত্রাবাড়ীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহধর্মবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি এবাদুল হক পারভেজ, দর্শন বিভাগের সাবেক সভাপতি আমিনুর রহমান খন্দকার কাকন, যুবদল কর্মী মানিক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com