• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লিফলেট বিতরণকালে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৭

985896 48

লিফলেট বিতরণকালে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এসব লিফলেট বিতরণ করছে তারা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় অ্যাপোলো শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি কর্মীরা হলেন, মনিরুল ইসলামের (৩০) বাড়ি নোয়াখালীর সেনবাগে এবং বিজয় চৌধুরীর (২০) বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। ঘটনাস্থলে থাকা ছাত্রলীগকর্মী আনোয়ার হোসেন নিজেকে হাজি মোহাম্মদ মহসীন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের লোকজন ওই দুজনকে কিল, ঘুষি ও লাথি মারে এবং তাদের টেনেহিঁচড়ে টহল পুলিশের কাছে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বোরহান। তিনি বলেন, বিকেলে অ্যাপোলো শপিং কমপ্লেক্সের সামনে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছিল দুই বিএনপি কর্মী। এ সময় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লিফলেট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com