• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৭ জানুয়ারি পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৫
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৫

৭ জানুয়ারি পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান

গুলশানে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান
নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি জনসাধারণকে তাদের পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দেশের স্বার্থে ওইদিন বাড়িতে থাকার আহ্বান জানিয়ে জনসাধারণকে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এই আহ্বান জানান। লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

নির্বাচন বর্জনের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মার্কেটের ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা ৭ জানুয়ারির ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন।’

এ সময় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা চলে যাচ্ছে, এটাই মনে রাখবেন। বাংলাদেশের পতাকা আটকাচ্ছে, যদি এটা (নির্বাচন) হয়। ৪০ জন দিয়েছে ভারতের প্রার্থী। আমার দেশ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর ভারতের প্রার্থী! এদেশ আর থাকবে না। একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো হয়? আপনারা মুখ খোলেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com