• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ১:৫৭
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ১:৫৭

147854

দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি অবিরাম সংগ্রাম করে আসছে। তিনি বলেন, দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত টাকা বিদেশে পাচার করে সরকার এখন জনগণের পকেট কেটে বিদ্যুৎখাকে ভর্তুকি দিচ্ছে। আপনাদের চুরি করা টাকার ক্ষতিপূরণের দায়িত্ব জনগণের নয়। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে। অবিলম্বে এ দু’টির দামসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান। মানুষের আয় কমছে, ব্যয় বাড়ছে। একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা বেকার হচ্ছে। দিন মজুররা কাজ পাচ্ছে না। দেশটা জাহান্নামে যাবে এজন্য যুদ্ধ করি নাই।

আজ বুধবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য অসহনীয় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য সাখাওয়াৎ হোসেন সবুজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. হেলাল উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা মহিলা দলের আহবায়ক ফেরদৌসী বেগম, শ্রমিক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com