নিজস্ব প্রতিনিধি
কারাগারে ডান্ডাবেরী পরিহিত অবস্হায় এবং বিনা চিকিৎসায় নিহত শ্রমিকনেতা কাজল ও গার্মেন্টস শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে প্রকাশিত পোষ্টার লাগানোর সময় বাসাবো এলাকায় আজ ৪ঠা জানুয়ারী স্থানীয় আওয়ামীলীগের লোকজন শ্রমিকদলের কর্মী মোমেনকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও গ্রেফতার শ্রমিকনেতার অবিলম্বে মুক্তি দাবী জানিয়েছেন বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস।১৯৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চলাকালে পিস কমিটির লোকজন ও রাজাকাররা যেমন মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিতো ঠিক তেমনি ২৮’অক্টোবরের পর থেকে আওয়ামীলীগ পিস কমিটি ও রাজাকারের ভূমিকায় অবতীর্ন হয়েছে। আওয়ামীলীগের লোকদের দালালের ভূমিকার তীব্র নিন্দা এবং আটক শ্রমিক কর্মী মোমেনের অবিলম্বে মুক্তি দাবী করছি।













