• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

জিয়াউর রহমানকে জনগণ হৃদয়ে ধারণ করে: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৩:১৬
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৩:১৬

9658 1

জিয়াউর রহমানকে জনগণ হৃদয়ে ধারণ করে: আলাল

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিচিত করতে লোক ভাড়া করা লাগেনা বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ন মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যত কিছুই করুক জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না। কারণ তার নাম এদেশের জনগণ হৃদয়ে ধারণ করে।’

মঙ্গলবার (৭ জুন) ঢাকা মহানগর নাট্যমঞ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল ব‌লেন, জিয়াউর রহমানের সাথে অন্য কারোও তুলনা করা হয় এটা বিশ্বাস করি না। ইতিহাসের পাতায় সংক্রিয়ভাবে যে যার অবস্থানে থাকবেন। তবে বাস্তবতা হচ্ছে- যে গাছের ফল মিষ্টি সে গাছে ঢিল মারে বেশি। এ জন্যই এত আক্রমনাত্মক ভাব প্রধান বিরোধী দলের প্রতি। উনাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন তার সাক্ষি জনগণ।

তিনি বলেন, জিয়াউর রহমান কে ছিলেন? এটা পরিচিত করতে কোন লেখককে ভাড়া করা লাগেনা। বড় বড় অনুষ্ঠানেরও প্রয়োজন পড়ে না। তখন ডিএমপি ছিল না এটা জিয়াউর রহমানের অবদান। আফ্রিকার প্রশাসনিক ভবন, যুব উন্নয়ন ভবন সেটাও তার হাতেই গড়া। , বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার ইতিহাসের দিকে তাকালে জিয়াউর রহমানের কথা এমনি মনে পড়বে। একুশে পদক, স্বাধীনতা পদক সেখানেও তারই অবদান।

জিয়াউর রহমান দুইটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন মন্তব্য করে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘একটা হল বিএনপি ও আরেকটা হলো আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান মেরে দাফন-কাফন শেষে বাকশাল নামে কবর দিয়ে গিয়েছিলেন। সেই বাকশালের কেবিনেটের সদস্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন না।’

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই বহুরূপী উল্লেখ করে তিনি ব‌লেন, ‘আওয়ামী লীগ জন্ম থেকেই বিভিন্ন নাম ধারণ করেছে। প্রথমে ছিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, তারপরে বাকশাল, আর বর্তমানে আবার আওয়ামী লীগ নাম ধারণ করেছে। শেখ হাসিনা আজকের আওয়ামী লীগ ফেরত পেয়েছেন সেটাও জিয়াউর রহমানের অবদান। এ কারণে শেখ হাসিনার কৃতজ্ঞতা বোধ করা উচিত। আর না করলে নাই।’

শেখ হাসিনা নিজের দলীয় কর্মীদের বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক কমিটিতে আওয়ামী লীগের কোনো নেতার নাম নাই। এমনকি ওবায়দুল কাদেরের নামও রাখা হয়নি। সব সরকারি কর্মকর্তার নাম দিয়েছেন। তার মানে হলো শেখ হাসিনা নিজের দলের লোকদের বিশ্বাস করেন না।’

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আব্দুস সালামসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com